প্রতিবেদন: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। ভোটে হারের পর আর প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। দলের ভাঙনের মধ্যে একাধিকবার বিতর্কিত মন্তব্যও করেন তিনি। এই নিয়ে জল্পনার মাঝে দেবাংশু ভট্টাচার্যকে দলীয় পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। তাঁকে দলের সোশাল মিডিয়া সেলের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেবাংশুর জায়গায় এলেন উপাসনা চৌধুরী। তাঁর বিরুদ্ধে দলের একাংশের অভিযোগ, নির্বাচনে দলের ভরাডুবির পর কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি দেবাংশুকে। উল্টে সোশাল মিডিয়া ও সংবাদমাধ্যমে দল ও নেতৃত্ব সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করেন দেবাংশু। যার পরিণতিতে এবার পদ খোয়ালেন তিনি।

Be the first to comment