সিআইডি দফতরে যাওয়ার আগে খোশ মেজাজে আইসক্রিম খেলেন কুণাল ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক : 
গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র বাড়ি তাঁর সঙ্গে তুমুল বচসা বাধে সাংসদ অভিষেক ব্যানার্জির। সামাল দিতে মমতা ব্যানার্জি বলেন, এখন ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকতে হবে। আজ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ময়দানে খোশমেজাজে চকোলেট আইস ক্রিম খেতে দেখা গেল। আজই তাঁকে বিধায়কদের সই জাল কান্ডে ডেকেছে সিআইডি।
সকাল ১২টা বাজার নির্দিষ্ট সময়ের আগেই সিআইডি দফতরে পৌঁছে যান সাংসদ অভিষেক ব্যানার্জি।
কুণাল ঘোষের যাওয়ার কথা বিকেল তিনটের পর। সাড়ে তিনটের সময় দৃশ্যত ফুরফুরে মেজাজে কুণাল ঘোষ আসেন।
ঘড়ির কাঁটা সন্ধ্যা সাতটা ছুঁয়েছে প্রায়। এখনও অভিষেক ব্যানার্জি, কুণাল ঘোষ সিআইডি দফতরেই আছেন। তাঁদের গাড়ি রাখা আছে ভিআইপি জোনের বাইরে৷ ভবানী ভবনের চতুর্থ তলায় তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর।
তবে দুজনকে এক সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ হচ্ছে কিনা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*