পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে ফের বৈঠক তৃণমূলের বিক্ষুব্ধ ব্লকের। আজই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।
  2. ২০ বিদ্রোহী সাংসদের সই করা চিঠি দিয়ে পৃথক ব্লক হিসেবে লোকসভা কক্ষে বসার দাবি করা হতে পারে। বিদ্রোহী ব্লকের নেতা হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
  3. কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সমাজমাধ্যমে লেখেন, বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া উপহার ফেরতের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিয়েতে আমার স্ত্রীকে দেওয়া মমতার সোনার হার ও দুর্গাপুজোয় আমাকে দেওয়া কুর্তা-পাজামা ফেরত দিচ্ছি।
  4. হুগলির আখনা পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নির্মল ঘোষের ননিপুরের বাড়িতে তল্লাশি। পোলবা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী রবিবার তল্লাশি চালায় তাঁর বাড়িতে। উদ্ধার বিপুল পরিমাণ সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল, শীতের জামাকাপড় ও স্কুল ব্যাগ।
  5. পঞ্চায়েত থেকে সরকারি বালতি চুরির অভিযোগে গ্রেপ্তার হলেন সরাইতিন্না পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডল। দিলীপ বিশ্বাস নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। রবিবার চুঁচুড়া আদালতে তোলা হয় তাঁদের।
  6. বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর-ঘনিষ্ঠ চারজন গ্রেপ্তার। ধৃতদের নাম শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস ও রাজেশ মল্লিক।
  7. গ্রেফতার তৃণমূলের ইন্দপুর ব্লকের সভাপতি তথা তৃণমূলের দাপুটে নেতা রেজাউল খান। সম্প্রতি ইন্দপুর ব্লকের খরপাথর গ্রামের বাসিন্দা আব্দুল রসিদ মণ্ডল নামে এক জনৈক ব্য়ক্তি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন রেজাউলের বিরুদ্ধে। এরপর বাড়িতে চড়াও হয়ে মারধর, ভাঙচুর, পরিবারের মহিলাদের শ্লীলতাহানি ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন।
  8. দক্ষিন ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত পাঠানখালি বেলতলা এলাকায় পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ।
  9. গরিবদের জন্য আসানসোলের ডামরা এলাকায় বিপিএল আবাসন বণ্টনে আর্থিক দুর্নীতির অভিযোগে এ বার আসানসোল পুরসভার এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার ধৃত ওই পুরকর্মীর নাম প্রমোদ যাদব।
  10. দুঃসময়ে নেতৃত্বের সমালোচনা, তৃণমূলের পদ খোয়ালেন এবার দেবাংশু
  11. তৃণমূল একটাই দল, সংসদে আলাদা ব্লক হবে না, স্পিকারকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।
  12. সিআইডি দফতরে যাওয়ার আগে খোশ মেজাজে আইস ক্রিম খেলেন কুণাল ঘোষ।
  13. বালির অবৈধ মজুতের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে প্রশাসন। পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি সংস্কার (বিএলআরআর) দপ্তরের এই ধারাবাহিক অভিযানে ১০ দিনে জরিমানা বাবদ প্রায় ন’কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে এই অভিযান চালানো হয়েছে বর্ধমান–২, গলসি–২ ও খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন জায়গায়। জরিমানা আদায়ের পাশাপাশি ৩০ লক্ষ ঘনফুট (সিএফটি) বালি বাজেয়াপ্তও করা হয়েছে।
  14. শনিবার মধ্যপ্রদেশের জব্বলপুর  দ্রুতগতির ডাম্পার ধাক্কা মারে একটি চারচাকা গাড়িতে। ধাক্কা মারার পরে চারচাকা গাড়িটিকে প্রায় ৫০০ মিটার টেনে নিয়ে যায় ডাম্পার। এর পরেই দাউদাউ করে আগুন লেগে যায় চারচাকা গাড়িটিতে। ঘটনায় গাড়ির ভিতরে থাকা দুই আরোহী পুড়ে মারা যান।
  15. আজ, রবিবার মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহারণ। প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*