রোজদিন ডেস্ক :
সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার কলকাতা পুরসভা ভবনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর,আগামী ২০ জুন পশ্চিম বঙ্গ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে আসবেন। এর আগে রাজ্যে স্বচ্ছতা কর্মসূচি অভিযান শুরু করতে চায় রাজ্য। এর সূচনা করতে সোমবার কলকাতা পুরসভা ভবনে যাবেন মুখ্যমন্ত্রী।
প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করায় পুরসভায় প্রশাসক নিয়োগ করেছে রাজ্য।
সামনেই বর্ষা, এরপর আসবে শারদীয় উৎসব, যা সামাল দেওয়ার বড় দায়িত্বই কলকাতা পুরসভার। এই সব নিয়ে মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পান্ডের সঙ্গে কথা বলতে পারেন। তাঁর আগমন উপলক্ষে আজ কলকাতা পুরসভায় রীতিমত ব্যস্ততা লক্ষ্য করা যায়। রবিবারের ছুটির মেজাজ সরিয়ে বিভিন্ন দফতর কাজে ব্যস্ত বলে জানা গেছে।

Be the first to comment