ভবানী ভবন থেকে কুণাল ঘোষ বেরোলেন, এখনও অভিষেক ব্যানার্জি ভিতরে আছেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
তৃণমূল বিধায়কদের সই জাল কান্ড কোন দিকে মোড় নিচ্ছে এখনও পরিস্কার নয়। সকাল বারোটার আগে থেকে অভিষেক ব্যানার্জি সিআইডি দফতরে আছেন। সন্ধ্যা সাত টার কিছু পরে কুণাল ঘোষ বেরিয়ে যান। প্রচার মাধ্যম কার্যত ঝাঁপিয়ে পড়েন তাঁর ওপর। স্বভাবসিদ্ধ ভাবে জানিয়ে দেন, তদন্তে তিনি সহযোগিতা করেছেন। অভিষেক ব্যানার্জির সঙ্গে একসঙ্গে বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর বেশি তিনি আর কিছু বলেননি।
ভবানী ভবন থেকে তিনি সরাসরি দলনেত্রী মমতা ব্যানার্জির বাড়ি যান। সেখানেও উপস্থিত প্রচার মাধ্যম তাঁকে প্রায় ঘিরে ধরলেও কোন কথা বলেননি।
বিকেল সাড়ে তিনটে নাগাদ কুণাল ঘোষ ভবানী ভবনে যান৷ বেরোন চার ঘন্টারও পরে।
তখনও অভিষেক ব্যানার্জি সিআইডি দফতরেই আছেন।
এই গুরুত্বপূর্ণ কান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফিও হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*