রোজদিন ডেস্ক: তাঁর দ্বিতীয় বার সন্তান ধারণের খবর আগেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।শনিবার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কন্যা সন্তান হয়েছে বলে জানা যায়। যা নিয়ে উচ্ছসিত তাঁর জনপ্রিয় অভিনেতা স্বামী রণবীর সিংহ সহ পরিবার।
দু বছর আগে তাঁদের প্রথম সন্তান দুয়া র জন্ম হয়। ছোট্ট দুয়ার মিষ্টি ছবি ইতিমধ্যেই তাঁদের লাখো অনুরাগীর মন জয় করেছে। এবার দ্বিতীয় সন্তানের খবরে উচ্ছসিত তাঁরা ও। মা, শিশু সুস্থ আছে বলে জানা গেছে। বলিউডের বহু তারকা দীপিকা – রণবীর কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Be the first to comment