রোজদিন ডেস্ক: তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে ১৬ জনের মর্মান্তিক মৃত্যু নিয়ে আদালতে চার্জশিট পেশ করলো কলকাতা পুলিশ। সেখানে প্রাক্তন পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের তৎকালীন ও এস ডি সহ সাতজনের নাম আছে। প্রাক্তন ও এস ডি কালিচরণ ব্যানার্জি র সঙ্গে গত সপ্তাহে ধৃত পুরসভার ইঞ্জিনিয়ার আমিনুল শেখ সহ আরও পাঁচ জনের নাম আছে।
গত ২৪ জুন এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। এই ভয়ঙ্কর বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রী প্রাক্তন মেয়র, তাঁর ও এস ডি কে নিশানা করেছিলেন। এই ঘটনায় একাধিক স্তরে গাফিলতি আছে বলে পুলিশের পর্যবেক্ষণ।

Be the first to comment