দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩, গাড়ি চালাচ্ছিলেন উমরই

Spread the love

রোজদিন ডেস্ক :
দিল্লির ভয়াবহ বিস্ফোরণে নিহতর সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩ জন হল। এলএনজেপি হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে বলে প্রকাশ।
সোমাবার সন্ধ্যায় বিস্ফোরক বোঝাই গাড়ি চালাচ্ছিলেন চিকিৎসক উমর নবি। তাঁর মা ও ভাই-এর ডিএনএ পরীক্ষার পর তা নিশ্চিত করা গেছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যায়। বিস্ফোরণ স্থল থেকে পাওয়া দেহাবশেষেও এও তা মিলেছে।
কাশ্মীরের চিকিৎসক উচ্চশিক্ষিত উমর কিভাবে এই জঙ্গিদের সংস্পর্শে এসে এত বড় ঘটনার সঙ্গে জড়ালেন তা ভাবাচ্ছে তদন্তকারীদের।
সেদিন গাড়িতে বিস্ফোরক নিয়ে যাওয়ার আগে তিনি মসজিদেও গেছিলেন। এরপর বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোয়াইট কলার এই জঙ্গি মডিউল এর কথা প্রকাশ্যে আসায় যুগপৎ বিস্মিত ও উদবিগ্ন সরকার। সাধারণ মানুষও। উমরের সঙ্গে আরও একটি গাড়ি ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
অন্যদিকে আজ সকালে বিস্ফোরণে আহত আরও একজনের মৃত্যুর খবর দেয় হাসপাতাল। তাঁর নাম বিলাল। ময়না তদন্তের পর তাঁর দেহ পরিবারকে দেওয়া হবে।
বিস্ফোরণে সঙ্গে তিনটি গাড়ি জড়িত ছিল বলে সূত্রের খবর। গতকাল হরিয়ানা থেকে উমরের আর একটি গাড়ি পেয়েছে পুলিশ। তৃতীয় গাড়ির খোঁজ চলছে। এই বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারে এখন চরম শোকের আবহ। সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি ও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*