দিল্লি বিস্ফোরণ, গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। আজ সন্ধ্যায় জনবহুল লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন অবধি এগারো জন নিহত ও বহু মানুষ আহত হন। এই খবর ছড়িয়ে পড়া মাত্র সারা দেশেই আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজই উত্তরবঙ্গে গেছেন। সমাজমাধ্যমে তিনি জানান, দিল্লির এই বিস্ফোরণের খবরে তিনি স্তম্ভিত। নিহতদের পরিবারগুলিকে তিনি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা সহ রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতেও নজরদারি কঠোর করা হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*