রোজদিন ডেস্ক :
দিল্লির ভয়ংকর বিস্ফোরণের নেপথ্যে সন্ত্রাসীরাই। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিলমোহর দেওয়া হয়। এই ঘটনার
জরুরি ভিত্তিতে ও কঠোর পেশাদারিত্বের সঙ্গে তদন্তকারীদের মোকাবিলা করতে বলা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে বিস্ফোরণে নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে দু-মিনিট নীরবতাও পালন করা হয়। ভর সন্ধ্যের ব্যস্ত সময়ে জনবহুল লাল কেল্লার কাছে এই ভয়াবহ ঘটনায় উদবিগ্ন কেন্দ্রও। দিল্লির আশেপাশে যেভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, এর নেপথ্যে বড় সন্ত্রাসী পরিকল্পনা ছিল বলে এক রকম নিশ্চিত তদন্তকারীরা। এটি বড় মাপের ষড়যন্ত্র বলে আগেই উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।
আজ সর্বসম্মতভাবে একে সন্ত্রাসবাদী তকমা দিয়ে এর বিরুদ্ধে জোরদার অভিযানে গুরুত্ব দেওয়া হয় বলে জানা যায়।
দিল্লির এই হামলা নিয়ে সারা দেশই এখন সন্ত্রস্ত। বিস্ফোরক কোথায় কত মজুত আছে তা নিয়ে চিন্তিত সব রাজ্যই।

Be the first to comment