রোজদিন ডেস্ক: রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমেই পশ্চিমবঙ্গের ১১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান করতে হবে রাজ্যের সঙ্গে আলোচনা করেই। শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানায়, আচার্য, তাঁর আইনজীবী অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি এবং রাজ্য সরকারের প্রতিনিধি আইনজীবীদের উপস্থিতিতে আলোচনা হবে৷ চলতি মাসের মধ্যেই এই আলোচনা পর্ব শেষ করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ আলোচনার ফলাফল জানতে আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Be the first to comment