রোজদিন ডেস্ক :
দিল্লি বিস্ফোরণ কান্ডে কি নাম জড়ালো এই রাজ্যেরও? আজ মুর্শিদাবাদের নবগ্রামে আচমকা এনআইএ ও গুজরাট এটিএসের অভিযানে এই বিষয়ে জল্পনা এখন তুঙ্গে।
সূত্রের খবর আজ দুপুরে এই দুই তদন্তকারী সংস্থা নবগ্রামের এক পরিযায়ী শ্রমিকের বাড়ি যান। তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। তাঁর বয়ান রেকর্ড করেন।
উনি ছাড়াও আরও কয়েক জনের নাম তদন্তকারীদের কাছে আছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
উল্লেখ্য, সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদা বরাবরই নিরাপত্তা বাহিনীর নজরে থাকে, বিশেষত বাংলাদেশের সীমান্ত হওয়ায় এই জেলাগুলির ওপর তীক্ষ্ণ নজর রাখে তারা। বহু ক্ষেত্রেই অন্য রাজ্যে গোলমালে নাম জড়িয়েছে এই দুই জেলার। এবারও তার ব্যতিক্রম না হওয়ায় উদবিগ্ন এলাকাবাসী। জঙ্গিরা কিভাবে বিভিন্ন এলাকায় মডিউল তৈরি করে, দিল্লি বিস্ফোরণের পর একের পর এক তথ্য সামনে আসায় তাজ্জব তদন্তকারীরা, এই সব সূত্র ধরেই তাঁদের রাজ্যের এই সীমান্ত জেলায় আসা বলে জানা যায়।

Be the first to comment