রোজদিন ডেস্ক :
দিল্লির ব্রিকস সম্মেলন শুরুর আগেই দীর্ঘ ৬ বছর পর দিল্লি – চিন উড়ান (Delhi – China Flight) চালুর ঘোষণা করলো ড্রাগনের দেশ। আগামী ২১ সেপ্টেম্বর থেকে গুয়ানঝাও- দিল্লি বিমান পরিষেবা চালু হচ্ছে।।যা নিয়ে খুশি দুই দেশের মানুষই।
অন্যদিকে ব্রিকস সম্মেলনে যোগ দিতে আজ দিল্লি এসেছেন চিনা রাষ্ট্রপতি শি জিন পিং। আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা।
আজ দুপুরে ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে। একাধিক দেশের রাষ্ট্র প্রধানের আগমনে দিল্লি এখন সরগরম। গতকালই রাশিয়া, ইরানের রাষ্ট্র প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
দুদিনের এই বৈঠকে ব্রিকসভুক্ত দেশগুলির পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment