ELECTION COMMISSION: জোড়াফুল প্রতীক কার, আজ শুনানি নির্বাচন কমিশনে

Spread the love

প্রতিবেদন: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাশ থাকবে কাদের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়, না ছাব্বিশের নির্বাচনের পর গজিয়ে ওঠা ঋতব্রত শিবিরের হাতে? আজ শনিবারই কি তার ফয়াসালা হয়ে যাবে? কোটি টাকার প্রশ্ন এখন সেটাই। দলের জনপ্রিয় প্রতীক জোড়াফুলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হয়েছে দুই শিবিরই। চার মাস ধরে চলা দুই গোষ্ঠীর টানাপোড়েন এবার চূড়ান্ত পর্বে। দলীয় প্রতীকের মালিকানা নিয়ে দু’পক্ষের বক্তব্য শনিবার মুখোমুখি শুনতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। ফলে আজ রাজনৈতিক মহলের নজর থাকবে নির্বাচন কমিশনের দিকেই। তবে সূত্রের খবর, আজই এর চূড়ান্ত ফয়সালা হওয়ার সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে রাজ্যে দুই বিধানসভা আসন নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন।ঘোষণা করেছে কমিশন। কিন্তু সরকারি ভাবে প্রতীক নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে। এতে বিপাকে পড়েছে মমতা শিবির। কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টায় শুনানি শুরু। প্রথমে ঋতব্রত শিবিরের বক্তব্য শুনবে কমিশন। এক ঘণ্টা পর ১২টা নাগাদ মমতা শিবিরের কথা শোনা হবে। দু’তরফের পাঁচ জন করে প্রতিনিধি শুনানিতে থাকতে পারবেন।

মমতা শিবিরের হয়ে থাকছেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ-সহ আরও দু’জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*