প্রতিবেদন: সোমবার বিকেলে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার পুলিশের একটি দল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হয়। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে পুরানো একটি মামলা দায়ের হয়েছিল পার্লামেন্ট স্ট্রিট থানায়। সেই মামলায় জিজ্ঞাসাবাদ করতে এবং নোটিশ দিতে দিল্লি পুলিশ তাঁর কালীঘাটের বাসভবনে যায় বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

Be the first to comment