রোজদিন ডেস্ক : দিল্লির ভয়ঙ্কর বায়ুদূষণকে জাতীয় জরুরি অবস্থা বলে তোপ দাগলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। দিনের পর দিন দিল্লির বাতাসের দূষণে তাঁর নিজের ও শ্বাস রোধ হয়ে আসছে, চোখ জ্বালা করছে বলে তিনি জানান। আজ সকালে তিনি যমুনা তীরে গেছিলেন। সেখানে গিয়ে তিনি অসুস্থ বোধ করেন। পরে জানান, এই ভয়ঙ্কর দূষণ নিয়ে রাজনৈতিক দোষারোপ বন্ধ হোক। শুধু আশ্বাস, প্রতিশ্রুতি নয়, তাঁরা ব্যবস্থা চান। এই পরিস্থিতি র সমাধান চান। এই নিয়ে সংসদে বিতর্ক হোক বলে জানান।
কেন্দ্রে ও রাজ্যে বিজেপির সরকার থেকেও কেন দিল্লিবাসী এর থেকে মুক্তি পাচ্ছেন না তিনি প্রশ্ন তোলেন।
সম্প্রতি দিল্লির বাতাস দূষণ মুক্ত করতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কৃত্রিম মেঘ সৃষ্টি করে বৃষ্টি নামানোর পরিকল্পনা করেন। যদিও তা সফল হয় নি। এই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। দিল্লির বায়ুদূষণ নিয়ে বিজেপি শুধু অদ্ভুত সব অজুহাত দিচ্ছে বলে মন্তব্য করেন।
দিল্লির বায়ুদূষণ নিয়ে বিজেপিকে পৃথক ভাবে তোপ দেগেছে আপ-ও। দলের নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, বাতাস দূষণ মুক্ত করতে জল ছেটানোর কোন অর্থই হয় না বলে জানান।

Be the first to comment