Delhi Press Club : রাম রূপে মোদি পুজো, উঠলো বিতর্ক ও

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদলে রামের ব্যানার নিয়ে পুজো করা হোল। উচ্চ স্বরে ধ্বনি উঠলো, হর হর মোদি,জয় জয় মোদি ইত্যাদি।
সমাজ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে বিতর্ক জমে উঠেছে। এর আয়োজক কারা জানা যায় নি।
দিল্লির প্রেস ক্লাবের পক্ষে জানানো হয়, একটি সংগঠন সাংবাদিক সম্মেলন করার জন্য ভাড়া নেয়। কিন্তু ক্লাবের শর্ত লঙঘন করেছে। বিষয় টি নজরে আসা মাত্র তা বন্ধ করে দেওয়া হয়।
দিল্লির দীর্ঘ দিনের ঐতিহ্য বাহী প্রেস ক্লাব সাংবাদিক সম্মেলনের জন্য বিভিন্ন সংস্থা, সংগঠন ভাড়া নেয়।। সেখানে ক্লাব কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিভাবে এই অনুষ্ঠান করা হোল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে এখন ও দিল্লি সহ দেশের বিভিন্ন প্রেস ক্লাব নিরপেক্ষতা র ঐতিহ্য মেনে চলে। সেখানে তারস্বরে মোদি পুজো, মোদি বন্দনা চলায় দিল্লি সহ সাংবাদিক মহল অস্বস্তি তে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*