রোজদিন ডেস্ক: বারাসাত থেকে গভীর রাতে কলকাতা আসার জন্য ক্যাব বুক করেছিলেন তাঁরা।। বেশ কিছু পথ যাওয়ার পর তিন যাত্রী নিজ মূর্তি ধরেন। চালককে ভয় দেখিয়ে তাঁর টাকা, গলার চেন,আংটি ইত্যাদি ছিনিয়ে নেন।।জোর করে আরও টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকেন। গাড়ি তিলজলা রোডে আসার পর আচমকা খারাপ হয়ে যায়। চালক সুযোগ বুঝে জানলা খুলে সাহায্য র জন্য চিৎকার শুরু করতে বেগতিক দেখে তিন আরোহী উধাও হয়। মঙ্গলবার রাতের এই ঘটনায় পুলিশে নালিশ জানান সর্বস্ব খোয়ানো ক্যাব চালক। পুলিশ তিন আরোহী রাহুল সর্দার, তৌসিফ আলি ও মহম্মদ তাবরেজ কে উত্তর শহর তলির নারায়ণপুর থেকে গ্রেফতার করেছে।
এই ঘটনা য় ক্যাব চালক মহলে আতঙ্ক ছড়িয়েছে। অন্যদিকে রাতের কলকাতা, শহরতলি তে পুলিশি টহলদারি আর ও জোরদার হচ্ছে।

Be the first to comment