রোজদিন ডেস্ক: কলকাতা তথা রাজ্যের নামী ঐতিহ্য বাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি সমর্থক দের তান্ডব, বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার তীব্র নিন্দা করলেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, চিত্র পরিচালক কমলেশ্বর মুখার্জি।
বিশ্ববিদ্যালয়ের ফটকে কিংবদন্তি শিল্পী নন্দলাল বসুর সৃষ্ট প্রতীক ভাঙা কে অপরাধ বলে মনে করেন তাঁরা।। ইন্দ্রনীল রায়চৌধুরী, ঋতব্রত মুখার্জি প্রমুখ শিল্প, সংস্কৃতি জগতের প্রতিনিধি রা ও এর তীব্র নিন্দায় সরব হন।
সম্প্রতি প্রধানমন্ত্রী দিমাগি নক্সাল ধুয়ো তুলে যে বক্তব্য রেখেছেন, এই আক্রমণ তার ই প্রতিফলন বলে তাঁরা মনে করেন।
রাজ্যের শিক্ষা, সংস্কৃতি চর্চার উৎকর্ষ কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষার ওপর বিভিন্ন মহল গুরুত্ব দেন।

Be the first to comment