রোজদিন ডেস্ক: যেখানে মুক্ত চিন্তা, সেখানেই ফ্যাসিস্ট দের আক্রমণ। বৃহস্পতিবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এবিভিপি-র ভূমিকা নিয়ে এই মন্তব্য করেন।এর জন্য আরএসএস, বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধী সবাইকে নিয়ে এই আক্রমনের বিরুদ্ধে লড়াই চলবে। বুধবার রাতে অরবিন্দ ভবনে আগুন লাগানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। বলেন, এটি কোন বিক্ষিপ্ত ঘটনা নয়। গত বার বছর ধরে দেশের শিক্ষা, সংস্কৃতির কেন্দ্রগুলি যেভাবে আক্রান্ত হচ্ছে এটি তারই অংশ।
আর এস এস কে তীব্র আক্রমণ শানিয়ে মহম্মদ সেলিম বলেন, ওরা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানে না। ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয় মানুষের সাহায্য নিয়ে। এর সঙ্গে শিক্ষাব্রতী ত্রিগুণা সেন সহ বহু বিশিষ্টদের নাম জড়িয়ে আছে।
রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে তিনি বাঁকুড়ার ইন্দাস-সহ বহু ঘটনা তুলে ধরেন। বলেন, রাজ্যে শুধু নামেই সরকার বদলেছে।। লুটপাট সহ সবই চলছে। আরএসএস, বিজেপি ইতিহাস ভুলিয়ে দিতে চায়। বিকৃত ইয়িহাস তৈরি করে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment