Jadavpur University : তদন্ত কমিটি হবে

Spread the love

রোজদিন ডেস্ক: গত দুদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) গোলমাল নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের সিসিটিভি র ফুটেজ এই কমিটিকে দেওয়া হবে। বুধবার রাতে কারা ভিতরে প্রবেশ করেছিলেন, ছাত্র না বহিরাগত, বৃহস্পতিবার ও কারা ফটকের প্রতীক ভাঙলেন ইত্যাদি সব কিছু খতিয়ে দেখা হবে।
বিশ্ববিদ্যালয়ে শান্তি বজায় রাখতে কর্তৃপক্ষ আগামী সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।
বামপন্থী ছাত্র সংগঠন গুলির অভিযোগ, প্রধানমন্ত্রী র দিমাগি নক্সাল মন্তব্য এই গোলমালে দক্ষিণ পন্থীদের ইন্ধন জুগিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি এবিভিপি র সঙ্গে তাঁদের কোন সম্পর্ক নেই জানালেও বিজেপি বিধায়ক শর্বরী মুখার্জি হামলাকারীদের উস্কানি দিয়েছেন। পুলিশের ভূমিকার নিন্দা করেন উভয় পক্ষ ই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*