- উদ্বাস্তুদের নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নিয়মের সরলীকরণ করল কেন্দ্রীয় সরকার। এ বার থেকে নাগরিকত্বের আবেদনপত্র খতিয়ে দেখা এবং শুনানির শেষে সন্তুষ্ট হলে জেলাশাসকের মাধ্যমেই মতুয়া এবং উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র পেয়ে যাবেন বলে বুধবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে।
- যাদবপুরে ছাত্র সংঘর্ষের ঘটনায় এবার কড়া পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গঠন করা হচ্ছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
- প্রাক্তন তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে প্রেমপাল সিংকে জিজ্ঞাসাবাদ করে বুধবার গভীর রাতে জামুড়িয়ায় ইসিএল–এর নর্থ সিয়ারসোল কোলিয়ারির পরিত্যক্ত এক আবাসনে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে একটি দেশি সেভেন এমএম পিস্তল, একটি দেশি রিভলবার, দু’টি দেশি পাইপগান এবং আট রাউন্ড তাজা গুলি।
- মাথায় বন্দুক ঠেকিয়ে,ভয় দেখিয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে দু’লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তাঁকে ছেড়েও দেওয়া হয়। পরে ওই ব্যবসায়ীর বাবা অপহরণের অভিযোগ জানান থানায়। পুলিশ তদন্তে নেমে বিজেপির জেলা কমিটির সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম পঙ্কজ সাহা।
- বৃহস্পতিবার সন্ধে নাগাদ মোল্লার গেটের কাছে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে বাইক- চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ভয়ঙ্কর দুর্ঘটনা। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গাড়ি চালক।
- নাবালিকাকে অপহরণের অভিযোগে ২০২৩–এ গ্রেপ্তার হয়েছিলেন দৃষ্টিহীন এক যুবক। জামিন পেলেও আইনি লড়াই চালিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না। বৃহস্পতিবার তমলুক আদালতে দীর্ঘ প্রায় তিন বছর ধরে চলা মামলার নিষ্পত্তি হলো। অভিযোগ প্রমাণিত না–হওয়ায় বেকসুর খালাস পেলেন বছর ২৩–এর ওই যুবক।
- আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হতে পারে। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
- বৃহস্পতিবার হরিয়ানার হিসার আদালত চত্বরে দিনের আলোয় গুলি করে হত্যা করা হয় গ্যাংস্টার বিনোদ পানু ওরফে কানাকে।
- দ্রুতগামী দামী গাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছে এক তরুণীর। হায়দরাবাদের রাস্তায় এই ঘটনায় অভিযোগ উঠেছে রাজ্যসভার এক সাংসদের পুত্রের বিরুদ্ধে। এই নিয়ে তদন্ত শুরু করেছে হায়দরাবাদের পুলিশ। অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা না হলেও তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
- পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Be the first to comment