SFI Vs ABVP: দরকারে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে, যাদবপুর নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যে তুমুল বিতর্ক

Spread the love

প্রতিবেদন:  SFI Vs ABVP: বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বামপন্থী ছাত্রসংগঠনগুলির সঙ্গে এবিভিপি সমর্থকদের সংঘর্ষ নিয়ে এখনও উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতির ময়দানে। সব দলই মোটামুটি তাদের সুবিধামত অবস্থান নিয়েছে এই ঘটনায়। কিন্তু এবার যাদবপুর নিয়ে বিতর্ক বাড়ালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। যাদবপুরে এই পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে দায়ী করেন তিনি। শুক্রবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, তৃণমূল ওই বিশ্ববিদ্যালয়ে দেশবিরোধীদের প্রশ্রয় দিয়েছে দিনের পর দিন। কিন্তু এখন আর এসব চলবে না। কারণ, সরকার বদলেছে। যাদবপুরে দেশবিরোধী স্লোগান উঠলে প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলেও প্রকাশ্যে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। ওই ক্যাম্পাস থেকে দেশবিরোধী স্লোগান তোলার অভিযোগের জবাবে দিলীপ বলেন, আগে যখনই এরকম কিছু হয়েছে, কেউ প্রতিবাদ করেনি। আমাদের লোকেরা ওখানে আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। আমি বলেছিলাম, এগুলো চলবে না, বন্ধ করুন। এসএফআই-এর অফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে দেশবিরোধী কিছু দেখা যায় বা স্লোগান ওঠে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। রাজ্যে পরিবর্তন হয়েছে, আর ছ’মাস অপেক্ষা করুন, আরও পরিবর্তন হবে।

এদিকে, যাদবপুরের অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভাঙার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তাঁরা ওই সময়ে অরবিন্দ ভবনে অবস্থান বিক্ষোভ করবেন। বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের সেখানে যোগ দেওয়ারও আহ্বানও জানিয়েছেন তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*