মহম্মদ ইউনুসের প্রেস সচিবের বক্তব্যর তীব্র নিন্দা ভারতীয় প্রেস ক্লাবের

Spread the love

রোজদিন ডেস্ক :
ভারতীয় সাংবাদিকদের পদলেহি বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মন্তব্যর তীব্র নিন্দা করল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সমাজ মাধ্যমে জানান, বিদেশের কিছু সাংবাদিক ও তাদের পদলেহি কিছু ভারতীয় সাংবাদিক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতকার নিয়েছেন।
তাঁর এই মন্তব্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ করে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল নীরজ ঠাকুর বলেন, একজন দায়িত্বপুর্ণ পদে থাকা ব্যক্তির (শফিকুল আলম) কাছ থেকে এই রকম কথা আশা করা যায় না। এক বিবৃতিতে তিনি বলেন, শফিকুল আলম নিজেও এক সময় সাংবাদিক ছিলেন। এখন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব। এমন এক গুরুত্বপূর্ণ ও দায়িত্ব পূর্ণ পদে থেকে কি করে তিনি ভারতীয় সাংবাদিকদের বিদেশি সাংবাদিকদের পদলেহি বলে মন্তব্য করলেন তা নিন্দার ভাষা নেই বলে জানান নীরজ ঠাকুর।
এই ঘটনায় দিল্লি সহ দেশের সাংবাদিক মহলও ক্ষুব্ধ।
প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অপরাধগুলি নিয়ে রায় হওয়ার কথা। তাঁর বিরুদ্ধে গণহত্যা-সহ নানা গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গত বছর আগস্ট মাস থেকে শেখ হাসিনা এই দেশে আছেন। যা নিয়ে রীতিমত গাত্রদাহ ওই দেশের হাসিনা বিরোধীদের।শফিকুল আলম আওয়ামী লিগের তীব্র সমালোচক। কিন্ত যেভাবে তিনি ভারতীয় সাংবাদিকদের বিদেশি প্রচার মাধ্যমের পদলেহি বলেছেন তা চরম নিন্দনীয় বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*