রোজদিন ডেস্ক : বিহারে ফের ক্ষমতা য় আসছে এনডিএ-ই!! আজ দ্বিতীয় ও শেষ দফা নির্বাচনের পর একাধিক বুথ ফেরত সমীক্ষায় এই দাবি করা হয়েছে।
আজ ও বিহারে রেকর্ড পরিমাণ ভোট পড়ায় উল্লসিত এনডিএ শিবির। এই পর্যন্ত পাওয়া খবরে আজ ভোটের হার ৬৭%, ছাড়িয়েছে। পরে তা আরও বাড়তে পারে।
ভোট পর্ব শেষ হতেই একাধিক টি ভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় এনডিএ-রই পাল্লা ভারী। ২৪৩টি আসনের মধ্যে এ ডিএ ১৫০ টি র বেশি আসন পাবে বলা হয়েছে। আরজেডি – কংগ্রেস নেতৃত্বাধীন মহাগটবন্ধন কে সর্বোচ্চ ১০৮টি আসন দিয়েছে অনেকে।
বুথ ফেরত সমীক্ষায় এনডিএ শিবিরে এখন খুশির হাওয়া।
তবে ভোটের ফলাফল নিয়ে চুলচেরা সমীক্ষা এখনও চলছে।
আজ বিহারের নির্বাচন পর্ব শেষ হওয়ার পর একাধিক ভোট সমীক্ষক জানান, এনডিএ ফের ক্ষমতা য় আসছে। তবে কত আসন তারা পাবে সেই বিষয়ে তাদের মত পার্থক্য আছে।
সাধারণ ভাবে বুথ ফেরত সমীক্ষা সব সময় মেলে না।
এর জন্য ১৪ নভেম্বরের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment