শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় এক মহিলাকে খুন করল নিরাপত্তারক্ষী। দিল্লির শাহাদার বিবেক বিহার এলাকার ঘটনা, খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে নিরাপত্তা রক্ষী ও তার এক সঙ্গী।
ধৃত সুশীল বহু বছর ধরেই শাহাদার বিবেক বিহার এলাকার নিরাপত্তার দায়িত্বে। গত ৬ অক্টোবর ওই এলাকাতেই ৪২ বছরের এক মহিলার দেহ উদ্ধার হয়। দেহ দেখে মহিলাকে চিনতেও পারেন প্রতিবেশীরা। যে বাড়িতে মহিলা ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকও জানান কয়েকদিন ধরে মহিলা নিখোঁজ ছিলেন । এর পরই তদন্তে নামে পুলিশ। প্রতিবেশীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুশীল ও তার সঙ্গীকে গ্রেফতার করা হয়। জেরায় সুশীল জানায় শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ওই মহিলাকে খুন করে সে। সুশীল ও তার বন্ধু দুজনেই মহিলাকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কথা বলে । না মানলে মহিলাকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পর এলাকা ছাড়েনি সুনীল। তবে প্রতিবেশীদের সন্দেহ বাড়ায় তারা পুলিশকে খবর দেয়। সুশীলকে সোমবার গ্রেফতার করে পুলিশ।
কয়েক বছর আগেই মুম্বইয়ে পল্লবী পুরকায়স্থ নামে এক যুবতীকে এ ভাবেই নৃশংস ভাবে খুন করে আবাসনের নিরাপত্তারক্ষী। পল্লবীর সঙ্গে সামান্য বচসা হওয়ার পরই তাঁকে খুন করা হয়। পরে ধরাও পরে সেই নিরাপত্তারক্ষী।পেশাগত কারণেই মুম্বইয়ে একটি আবাসনে থাকতেন পল্লবী। দিল্লিতে মৃত মহিলাও পেশাগত কারণেই ভাড়া বাড়িতে থাকতেন।

Be the first to comment