দার্জিলিং ও উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের পরিবর্তে এবার শিডিউলড এলাকা ঘোষণার দাবি বিনয় তামাংয়ের

Spread the love
GTA-এর অন্তর্গত দার্জিলিং ও উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের পরিবর্তে এবার শিডিউলড এলাকা ঘোষণার দাবি তুললেন GTA প্রশাসনিক বোর্ডের অ্যাক্টিং চেয়ারম্যান বিনয় তামাং।
সোমবার দিল্লি থেকে ফিরে বাগডোগরা বিমানবন্দরে বিনয় বলেন, “গতকাল দিল্লিতে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের অনুমতিও ছিল। কিন্তু, দুপুরে দার্জিলিঙের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এস আলুওয়ালিয়া ফোন করে অডিটোরিয়াম কর্তৃপক্ষকে জানান অনুষ্ঠান করতে দেওয়া যাবে না। এরপর সেখানে দিল্লি পুলিশ ও CRPF পাঠানো হয়। শেষ পর্যন্ত বসন্ত বিহারে অনুষ্ঠান হয়।” এর প্রতিবাদে কালীপুজোর পর দিল্লিতে একাধিক প্রতিবাদ ব়্যালি ও সভা করার হুমকি দিয়েছেন বিনয়. 
শিডিউলড এলাকা প্রসঙ্গে বিনয় বলেন, “গুজরাত সহ কিছু রাজ্যকে শিডিউলড এলাকা হিসেবে চিহ্নিত করে সুবিধা দেওয়া হয়। আমরা চাই GTA এলাকা সহ গোটা উত্তরবঙ্গকে শিডিউলড এলাকা হিসেবে ঘোষণা করুক কেন্দ্র। এই এলাকা অর্থনৈতিকভাবে অনুন্নত। এই দাবি পূরণ হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন হবে।”
BJP-র উদ্দেশে তিনি বলেন, “BJP নেতারা বলছেন পাহাড়ে গণতন্ত্র নেই। কিন্তু, দিল্লিতেও গণতন্ত্র নেই। কালীপুজোর পর প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি না দিলে প্রতিবাদ হবে। প্রয়োজনে তিহার জেলেও যাব। গ্রেপ্তার করা হলে হবে।”
দিন দুয়েক আগে গুরুংপন্থী নেতাদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বৈঠক হয়। এ প্রসঙ্গে বিনয় বলেন, “ওই বৈঠক আনঅফিসিয়াল বৈঠক ছিল। সরকারিভাবে কোনও বৈঠক দিল্লিতে হয়নি।” 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*