ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হলেন উপ-রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন আক্রমণে বিধ্বস্ত, ত্রস্ত ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা হলেন উপ রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস। ওই দেশের শীর্ষ আদালতের রায়ে তিনি এখন দেশের কাজ দেখবেন।
আমেরিকাই এখন ভেনেজুয়েলা চালাবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেও ওই দেশে বিক্ষোভ চলছে। আমজনতা অবিলম্বে মাদুরোকে ফেরানোর দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বলে প্রকাশ। ল্যাটিন আমেরিকার অন্য সব দেশই প্রতিবাদে মুখর। যদিও মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প হুঙ্কার দিয়েছেন ল্যাটিন আমেরিকার বাকি সব দেশেরই ভেনেজুয়েলার মত অবস্থা হবে। উল্লেখ্য, ল্যাটিন আমেরিকার সব দেশেই বামপন্থী সরকার, যা ট্রাম্পের চক্ষুশূল।।
সূত্রের খবর, ভেনেজুয়েলার শীর্ষ আদালত রায় দিয়েছে, প্রশাসনিক ধারাবাহিকতা ও দেশের সার্বিক প্রতিরক্ষা নিশ্চিত করতে রদ্রিগেসকে এই অবস্থানে (রাষ্ট্রপতি!) বসানো গুরুত্বপূর্ণ।
১৯৬৯ সালে জন্ম উপ রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেস ২০১৮ সাল থেকেই এই গুরুত্বপূর্ণ পদে আছেন। মাদুরো তাঁর নিয়োগের কথা ঘোষণা করে জানিয়েছিলেন, এই তরুণী সাহসী, অভিজ্ঞ, শহিদ কন্যা, বিপ্লবী ও হাজারো লড়াই-এ পরীক্ষিত।
এবার দেশের এই অস্থির, টালমাটাল পরিস্থিতিতে ডেলসি কিভাবে চলবেন, সেদিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*