রোজদিন ডেস্ক: রাম মন্দিরে বিপুল অর্থ তছরূপের অভিযোগ নিয়ে সি বি আই তদন্তের দাবিতে আগামী ১৩ জুলাই শীর্ষ আদালতে শুনানি হবে।
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি. মোহনার এজলাসে এর শুনানি হবে।
রাম মন্দিরে অর্থ তছরূপের অভিযোগ নিয়ে দেশ ব্যাপী তোলপাড় উঠেছে। একাধিক ব্যক্তি শীর্ষ আদালতের তদারকিতে এই অভিযোগের সি বি আই তদন্তের দাবিতে আর্জি জানিয়েছেন। তাঁদের মধ্যে আর জে ডি সাংসদ সুধাকর সিং এই অভিযোগ নিয়ে সি বি আই তদন্ত সহ মন্দিরের আর্থিক বিষয়ে ফরেনসিক অডিটের ও দাবি জানান।
আগামী সোমবার শীর্ষ আদালতে এই সব আর্জির শুনানি হবে বলে প্রকাশ।

Be the first to comment