INCREASE DENGUE: চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা, চলতি মাসের ২৩ দিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাড়ে ৫ হাজার

Spread the love

প্রতিবেদন: রাজ্যে ক্রমেই চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা (increase dengue)। চলতি অক্টোবর মাসেই রাজ্যে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজারের গণ্ডি ছাপিয়ে গেল। সরকারি তথ্য বলছে, অক্টোবরের ২৩ দিনে আক্রান্ত হয়েছেন সবমিলিয়ে ৫,৫১৫ জন। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। রাজ্যের স্বাস্থ্য দফতর ও স্থানীয় পুর প্রশাসনের গাফিলতি এবং উদাসীনতার পরিচয় দিচ্ছে এই তথ্য। স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের তরফে মশা মারার তেল ছড়ানো কিংবা ব্লিচিং পাউডার দেওয়ার মতো প্রাথমিক কাজগুলোও হলেও তা যে যথেষ্ট নয়, এই তথ্য সেটাই প্রমাণ করছে। মূলত জমা জল পরিষ্কার বা আবর্জনা সাফাইয়ের কাজ নিয়মিত না হলে পরিস্থিতি বদলাবে না।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি-আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৪৬। কিন্তু অগাস্ট থেকেই গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করে। ওই মাসে আক্রান্ত হন ২ হাজার ২০ জন। সেপ্টেম্বরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ১৭২। আর অক্টোবরের প্রথম ২৩ দিনেই আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫০০ ছাড়িয়ে গিয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার ৫০০। মৃত্যু হয়েছে ১৫ জনের। আক্রান্তের নিরিখে প্রথম তিনে মুর্শিদাবাদ, হাওড়া ও কলকাতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*