রোজদিন ডেস্ক: আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে (Municipal Election) ২০৯ টি ওয়ার্ডে বিজেপি একাই লড়বে বলে এর দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান। শনিবার তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে প্রার্থী হতে চেয়ে অন্তত দশ জন আবেদন করেছেন। এই প্রসঙ্গে সাবেক তৃণমূল কর্মীদের মনোনয়ন দেওয়া নিয়ে প্রশ্ন একদম উড়িয়ে দেননি তিনি। তাৎপর্য পূর্ণ ভাবে বলেন, রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। প্রার্থী হওয়ার জন্য আগামী ২৬ অক্টোবর বিকেল পাঁচটা অবধি ড্রপ বক্সে আবেদন করা যাবে।
প্রার্থী বাছাই এ দলের সাবেক কর্মীদেরই গুরুত্ব দেওয়া হবে বলে জানান। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে নিজের ওয়ার্ডে জিতে দেখানোর চ্যালেঞ্জ ও জানান সুকান্ত মজুমদার।
আগামী মাসে কলকাতা ও হাওড়া র পুরভোট হবে। পুজোর রেশ মেলার আগেই এই ভোট নিয়ে সরগরম রাজনৈতিক মহল।

Be the first to comment