রোজদিন ডেস্ক: ওড়িশায় সিজমালি পাহাড়ে এক বেসরকারি সংস্থাকে খননের বরাত দেওয়ার ক্ষুব্ধ স্থানীয় আদিবাসীরা। তাঁদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে তরুণ জনপ্রিয় চিকিৎসক র্যান্ডাল সেকেইরাকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি শহরাঞ্চলে পসার না জমিয়ে কালাহান্ডি সহ দরিদ্র আদিবাসী অধ্যুষিত এলাকায় চিকিৎসা করেন। পুলিশ এই চিকিৎসক ও দলিত অধিকার কর্মী লক্ষ্মণ নায়েক কে গ্রেফতার করেছে। এখন তাঁরা জেলবন্দি। একাধিক সমাজসেবী, অধিকার রক্ষা সংগঠন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

Be the first to comment