রোজদিন ডেস্ক: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বর শনিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে (Student Agitation)।
২০০৬ সালে ব্যাপক অশান্তির জেরে ওখানে ছাত্র সংসদ ভেঙে দেওয়া হয়েছিল। দীর্ঘ দু দশক পর ছাত্র সংসদ চালুর দাবিতে গত ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পড়ুয়াদের একাংশ তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। পাঁচ জন অনশন করছেন।
নিরাপত্তা রক্ষীরা আন্দোলন রত পড়ুয়াদের তাঁবু খুলে দেওয়া নিয়ে ব্যাপক গোলমাল বাধে। শুরু হয় বচসা খণ্ডযুদ্ধ।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত ছাত্রদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তুমুল শোরগোল বাধে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর জন্য কংগ্রেসকে দায়ী করেছেন। দেওয়ালে কাশ্মীর সংক্রান্ত লেখনী নিয়েও প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়।
সূত্রের খবর, এই আন্দোলেন রেশ জেএনইউ বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়ে।
সব মিলিয়ে দিল্লির শিক্ষাঙ্গন রীতিমত তপ্ত।

Be the first to comment