রোজদিন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের অনন্তগিরি মন্ডলের পিনাকোটা গ্রামে ট্রাকে জ্বালানি ভরার সময় শনিবার আচমকা আগুন লেগে অন্তত সাত জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। পুলিশ সূত্রে প্রকাশ, রাস্তায় নির্মাণ কাজ চলার সময় শ্রমিকরা ড্রামে করে ডিজেল নিয়ে আসতেন।।প্রাথমিকভাবে প্রকাশ, অসতর্কতাবশত আগুনের স্ফুলিঙ্গ থেকে তা দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুন প্রথমে একটি পিক আপ ট্রাক ও পরে ডাম্পার ট্রাক ও দু চাকার যানে ছড়িয়ে পড়ে।। তিনটি যান ই আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই বিধ্বংসী আগুনে একজন শিক্ষক সহ সাত জন প্রাণ হারান। আহত তিন জন। আগুন লাগার পর ই একটি বিস্ফোরণ হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। কিভাবে এই আগুন লাগলো ,
পুলিশ তদন্ত করছে।

Be the first to comment