রোজদিন ডেস্ক: শনিবার রাতে রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসে আগুন দেখা গেলে চাঞ্চল্য ছড়ায়। সামনের দিকের জেনারেল কোচের নীচে ব্রেক সু তে আচমকা আগুন দেখা যায়। স্টেশন চত্বর ধোঁয়ায় ভরে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নামতে থাকেন। স্টেশন ও ট্রেনে থাকা অগ্নি নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানো হয়। দমকল আসে। তার আগেই আগুন নিভিয়ে দেওয়া হয়। প্রায় ত্রিশ মিনিট পর ট্রেন রিষড়া স্টেশন ছেড়ে গন্তব্যে রওনা দেয়।
কোন ক্ষয়ক্ষতির খবর নেই।

Be the first to comment