Love at first sight! রাজীব গান্ধীর স্মৃতি মন্থনে সোনিয়া গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক: প্রথম দর্শনেই তাঁর প্রেমে পড়েছিলেন তিনি। প্রথম দেখা, আলাপ হয়েছিল এক রেস্তোরাঁয়। তিনি সোনিয়া গান্ধী তখন সোনিয়া মাইনো! সুপুরুষ, প্রাণোচ্ছল, উজ্জ্বল কান্তি রাজীব গান্ধিকে প্রথম দেখাতেই যে প্রেমে পড়েছিলেন, এখন তা স্বীকার করেছেন তিনি। সেই প্রথম দেখা, প্রেম, বিবাহ,, কয়েক বছরের অনাবিল দাম্পত্য সুখ, ইত্যাদি প্রকাশ পেতে চলেছে তাঁর লেখা, “বিলংগিং -এ জার্নি অফ লাভ “, গ্রন্থে।
আগামী ১০ নভেম্বর সারা বিশ্বে প্রকাশিত হওয়ার আগে ই যা আলোড়ন তুলেছে দেশ বিদেশে।
শনিবার এই স্মৃতি গ্রন্থ নিয়ে ভিডিও বার্তা দেন মিতভাষী সোনিয়া গান্ধী। জানান, ভালবাসা, কর্তব্য, হারানোর বেদনা ও নিজের জায়গা খুঁজে পাওয়া নিয়ে এই বই। আগামী ১০ নভেম্বর তাঁদের ভালবাসায় ভরা সেই পৃথিবীর কথা ভাগ করে নেবেন সবার সাথে।
অকাল প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শুধু সুদর্শন ই ছিলেন না, তাঁর নম্র আচরণ ও মুগ্ধ, আকর্ষণ করেছিল তাঁকে, এমন ই জানান সোনিয়া গান্ধী।
কেম্ব্রিজের সেই ছোট গ্রিক রেস্তোরাঁয় এক বন্ধুর মাধ্যমে রাজীব গান্ধীর সঙ্গে আলাপ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই সব মোহময় দিনগুলির ছোট ছোট স্মৃতির মালা গেঁথে তিনি এখানে তুলে ধরেছেন।
১৯৬৮ সালে বিয়ে হয়ে ভারতে চলে আসেন সোনিয়া। ছিলেন শাশুড়ি ইন্দিরা গান্ধীর মনের মত। মাত্র তেইশ বছরের বিবাহিত জীবনে আঁধার নেমে আসে সেই ভয়ানক ২১ মে, ১৯৯১ সালেই।
দীর্ঘ দিন পর নিজের ফেলে আসা দিনগুলি নিয়ে তাঁর স্মৃতি রোমন্থন নিয়ে কৌতুহলি বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*