Chorbagan , বিষাদ, বিষণ্ণতায় আজ প্রতিমা বিসর্জন

Spread the love

রোজদিন ডেস্ক: গত সপ্তাহে ও তাঁরা সবাই ছিলেন। মনের আনন্দে পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। আর ফিরতে পারেন নি! বন্ধ হয়ে গেছিল চোরবাগানের অভিশপ্ত মন্ডপ ও। শনিবার দুর্গা প্রতিমা বিসর্জনের শেষ দিনে চোরবাগানের প্রতিমা বিসর্জন দেওয়া হোল। মন্ডপ থেকে বিশাল প্রতিমা সব দিক বাঁচিয়ে বার করতেই প্রায় ঘন্টা দুয়েক সময় লেগেছে।। গত শনিবারের সেই অভিশপ্ত রাতের স্মৃতি এখন ও টাটকা। স্থানীয় মানুষ জন এবার আর আনন্দে প্রতিমা বরণ করতে যান নি। চোখের জলে, বিষাদ ঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের পথে এগিয়েছে। ছিল না ঢাকের আওয়াজ, উলুধ্বনি ইত্যাদি। প্রথামাফিক নামমাত্র কিছু আচার, অনুষ্ঠান হয়েছে মাত্র। এক সপ্তাহ আগের সেই ভয়ঙ্কর রাতের কথা মনে করে এইদিন ও চোখের জল ফেলেছেন স্থানীয় মানুষ। আক্ষেপ করেছেন অপ্রতুল পুলিশি ব্যবস্থা, পুজো পরিচালনায় ঢিলেঢালা ব্যবস্থা নিয়ে, প্রতিমার উদ্দেশ্যে কেঁদে বলেছেন, আবার এসো মা!
মাটির প্রতিমা কি শুনেছেন এই আকুলতা?
অকালে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে মানুষ জন নীরবে হাতে মোমবাতি নিয়ে প্রতিমা বিসর্জন দিতে গেছেন। তখন শোকস্তব্ধ গোটা এলাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*