Attack on Christians, উদ্বিগ্ন বেণুগোপালের চিঠি অমিত শাহ কে, উদ্বেগ প্রদেশ কংগ্রেস সভাপতিরও

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে খ্রিস্টান দের হেনস্থা, নির্যাতনের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে তাঁকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল।
পুজোর মধ্যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তিন খ্রিস্টান পরিবারকে জোর করে অঞ্জলি দেওয়ানো ইত্যাদির তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও। তিনি অবিলম্বে এই ঘটনার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
জাতীয় কংগ্রেস এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল আজ এই বিষয়ে
অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন। তিনি এই ঘটনায় অভিযুক্ত দের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন। ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর দায়ে অভিযুক্ত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অমিত শাহ কে লেখা চিঠির প্রতিলিপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী কে লেখা চিঠিতে কে সি বেণুগোপাল জানিয়েছেন, কিভাবে পাটলাপুরের তিন খ্রিস্টান পরিবারকে মারধর করা,এমন কি মহিলাদের পোশাক খোলার চেষ্টা, পনের বছরের এক কিশোরী কে শ্বাস রোধ করে অপহরণ, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ও উঠেছে। পুলিশে জানালে তাঁদের জীবন্ত পুড়িয়ে মারার হুমকি ও দেওয়া হয়।
সংসদের পি এ সি চেয়ারম্যান বেণুগোপালের আরও অভিযোগ, রাজ্যে পালাবদলের পর এখন অবধি ১৩ টি জেলায় এই ধরনের ৬০ টি ঘটনা হয়েছে। বিচ্ছিন্ন বলে যা এড়িয়ে যাওয়া যায় না।

কলকাতার বিশপ পরিতোষ ক্যানিং এই সব নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলেছেন।। অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা ভারতীয় সংবিধানের মূল ভিত্তি, ধর্মীয় স্বাধীনতা, সাম্য, ন্যায় ও ধর্ম নিরপেক্ষতার ওপর সরাসরি ও পরিকল্পিত আঘাত বলে প্রদেশ কংগ্রেস সভাপতি মনে করেন।যা গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বিপজ্জনক। তিনি আক্রান্ত পরিবারগুলি ন্যায় বিচার না মেলা অবধি লড়াই চলবে বলে দৃঢ় ভাবে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*