রোজদিন ডেস্ক :
প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে ই এম বাই পাসের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তিনি ভেন্টিলেশনে আছেন। বিখ্যাত শিল্পীর গুরুতর অসুস্থতার খবরে কলকাতা সহ রাজ্যের সাংস্কৃতিক মহল উদ্বিগ্ন, উৎকন্ঠিত।
সূত্রের খবর, গত চোদ্দ মাস ধরে তিনি রক্তের বিরল কর্কট রোগে আক্রান্ত। তাঁর শরীরে সেপসিসের উপসর্গ দেখা দিয়েছে। মূত্রনালিতেও গুরুতর সংক্রমণ আছে। চিকিৎসক রা তাঁকে সুস্থ করার সব রকম প্রচেষ্টা করছেন।
তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানা যায়।

Be the first to comment