রোজদিন ডেস্ক : ইন্ডিয়া জোটের নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি দিল্লিতে। ভোট চুরি’ প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তাল রাজধানীতে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ একাধিক সাংসদকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।

আটক হওয়া সাংসদদের তালিকায় রাহুল ছাড়াও, প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষ, মল্লিকার্জুন খাড়গে -সহ ১০০-এর বেশি সাংসদকে।

এসআইআর-এর বিরোধিতায় এদিন সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশনগামী ওই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। নিউ দিল্লির ডিসিপি দেবেশ কুমার মহলা জানান, ‘নির্বাচন কমিশন থেকে ৩০ জন সাংসদের অনুমতি আছে। যেহেতু তাঁরা সংখ্যায় অনেক আছেন, তাই তাঁদের আমরা আটক করেছি। আমরা তাঁদের জানিয়েছি যে ৩০ জন সাংসদকে অনুমতি দেওয়া হবে।’ এদিকে প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মিতালি বাগ, ও মহুয়া মৈত্র। দিল্লি পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিরোধীদের। অসুস্থ আরামবাগের সাংসদকে সাহায্য় করেন রাহুল-সহ অন্যরা। এর পাশাপাশি বাসের মধ্যে মধ্যে জ্ঞান হারান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সংসদে পড়েছে মুলতুবি। কারণ বিরোধীরা ব্যস্ত কমিশন ঘেরাওয়ে। একদিকে বিহারে হওয়া ভোটার পরিমার্জনের ক্ষোভ। অন্যদিকে, সম্প্রতি রাহুলের তোলা ‘ভোট-চুরির‘ অভিযোগ। একাধিক ইস্যুতেই দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসরে নেমেছে ইন্ডিয়া ব্লক। তাতে যোগ দিয়েছে বাংলার তৃণমূল সাংসদরাও। কর্মসূচিতে সামিল হয়েছে ইন্ডিয়া-জোট থেকে ছিটকে যাওয়া আম আদমি পার্টির সাংসদরাও।


Be the first to comment