স্বাধীনতা দিবসের ভাষণে কী শুনতে চান? জানতে চাইছেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : স্বাধীনতার ৭৯ বর্ষপূর্তিতে উচ্ছ্বাসে ভাসছে ভারতবর্ষ। প্রথা মেনে এবারও ১৫ আগস্ট লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এবছর সকলের কাছ থেকে একটা পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের ভাষণে এবার দেশ তাঁর কাছে কী শুনতে চায়, তা তিনি জানতে চাইলেন দেশের মানুষের কাছেই। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী সকলকে নিজের ভাবনা ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘এই বছরের স্বাধীনতা দিবস যত এগিয়ে আসছে, আমি আমার সহ-নাগরিকদের কাছ থেকে শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছি! এই বছরের স্বাধীনতা দিবসের ভাষণে আপনি কোন বিষয় বা ধারণা নিয়ে শুনতে চান ? MyGov এবং NaMo অ্যাপের ওপেন ফোরামে আপনার মতামত শেয়ার করুন… ‘

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*