হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন! ৮ টি দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোররাতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার মঙ্গলাহাটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সবাই যখন ঘুমিয়ে, ঠিক সেই সময়ই হাট কমপ্লেক্সের উপর তলা থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা এলাকায়।ঘটনাস্থলে পৌঁছায় দমকলের মোট ৮টি ইঞ্জিন । প্রায় তিন ঘণ্টা ধরে টানা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দমকল সূত্রে জানা গিয়েছে, একাধিক দোকানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হয়।

হাওড়া হাট ব্যবসায়ী সমন্বয় কমিটির সেক্রেটারি শম্ভু ঘোষ জানান,”হাট মালিকরা ভাড়া বাড়ালেও নিরাপত্তা ব্যবস্থার কোনও উন্নয়ন হয়নি। আজ হাটবার ছিল বলেই সকলে উপস্থিত ছিলেন। না হলে ক্ষতি আরও মারাত্মক হতো। এখনই ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ নেব।”
বহু দোকানের সামগ্রী পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*