ভোটের আগে এনডিএ-বৈঠক! মোদীর বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন নীতীশ..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহার নির্বাচনকে ঘিরে রাজনীতির উত্তাপ ক্রমশই বেড়ে চলেছে। এরই মধ্যে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় এনডিএ মুখ্যমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএ-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। উদ্দেশ্য ছিল জোটের ঐক্য তুলে ধরা ও কেন্দ্র-রাজ্য সম্পর্ক আরও সুসংহত করা। কিন্তু সেই বৈঠক চলাকালীন মাঝপথেই হঠাৎ করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
দিল্লির অশোকা হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সভাপতি জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় সরকারের একাধিক শীর্ষ নেতৃত্ব।
সূত্র অনুযায়ী, বৈঠকের কিছুটা সময় কাটার পরেই নীতীশ কুমার বৈঠক ছেড়ে বাইরে চলে যান। যদিও সরকারি ভাবে জানানো হয়েছে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করছিলেন, তাই সাময়িক বিরতি নিয়েছেন এবং প্রধানমন্ত্রী মোদীর ভাষণের সময় তিনি আবার যোগ দেবেন। বিজেপি নেতা বিনোদ তাওড়ে নিজে গেট পর্যন্ত এসে নীতীশ কুমারকে বিদায় জানান, যা আবার এক অন্য মাত্রা যোগ করেছে এই ঘটনাকে ঘিরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*