রোজদিন ডেস্ক, কলকাতা:- ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজসহ ধৃত এক যুবক। জানা যায় , যুবকটি কেতুগ্রামের বাসিন্দা। সেখান থেকেই তিনি ধর্মতালা আসেন কার্তুজসহ তাকে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দ্বারা ওই যুবকে ধরা হয়। জানাযায় যুবকটির নাম রামকৃষ্ণ মাইতি। কেতুগ্রাম থেকে ধর্মতলা বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ কার্তুজ সহ তিনি নামেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে তার কাছে শতাধিক অত্যাধুনিক কার্তুজ পাওয়া যায়। বিকেলের দিকে পাঁচটা নাগাদ তাকে ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়। কলকাতা পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় তাকে সেই মুহূর্তেই ধরে ফেলা হয়। যুবকটির সাথে আরো কত জন এর মধ্যে জড়িত আছে বা এই কার্তুজ কোথায় পাচার করছিলেন সেই নিয়ে তদন্ত চলছে।

Be the first to comment