রোজদিন ডেস্ক : দেশ জোড়া উৎসবের মরসুমে ফের এক ধর্মগুরুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরগরম রাজধানী দিল্লি। ওখানে একটি ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিসঠান এর স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে শিক্ষালয়ের ছাত্রীরা বিভিন্ন ভাবে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। এই মর্মে বসন্তকুঞ্জ থানায় অভিযোগ ও দায়ের করেছেন তাঁরা। সম্ভবত এর আঁচ পেয়েই স্বামীজি উধাও। এখন অবধি তাঁর খোঁজ মেলেনি।
পুলিশ সূত্রে প্রকাশ, ১৭ জন ছাত্রী তাঁর বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানো, অশ্লীল ভাষা বলা, এমন কি জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনেরও গুরুতর অভিযোগ এনেছেন।
অভিযুক্ত পার্থ সারথি ওই নামী ম্যানেজমেন্ট শিক্ষালয়ের পরিচালন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। এই ঘটনা য় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ৩৪ জন ছাত্রীর সঙ্গে কথা বলেছে। ১৭ জন ছাত্রী স্বামীজির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কে জবানবন্দি ও দিয়েছেন বলে জানা যায়। এমনকি তাঁর নির্দেশ মানার জন্য শিক্ষালয়ের অন্য অনেক সদস্য ও তাঁদের ওপর চাপ দিতেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ওই প্রতিষ্ঠানে তল্লাসি করে বেসমেন্টে একটি ভুয়ো নম্বরপ্লেটের গাড়ি ও পায়। উধাও ধর্মগুরুর খোঁজ চলছে।
এর আগে যৌন হেনস্থার দায়ে আসারাম বাপু, স্বামী নিত্যানন্দ, গুরমিত রাম রহিম প্রমুখ গ্রেফতার হয়ে কারাদণ্ডও ভোগ করছেন।

Be the first to comment