ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, জাতির উর্ধ্বে পদ নয়, অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক: জাতির উর্ধ্বে পদ নয়, শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে মন্তব্য করলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সমাজ মাধ্যমে তিনি লেখেন,বিজেপি র কাছে জাতি, তরুণ প্রজন্ম ও পড়ুয়া রা যে কোন পদের থেকে বেশি গুরুত্ব পায়। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এই আদর্শের ই প্রতিফলন।
অমিত শাহ বলেন,মোদিজির সরকার দেশের তরুণ দের আবেগ কে সম্মান করে, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সংস্কারে তারা প্রতিশ্রুতি বদ্ধ। তিনি প্রশ্ন পত্র ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী র কঠোর নিদানের প্রশংসা করেন।
ধর্মেন্দ্র প্রধানের কার্যকালে জাতীয় শিক্ষা নীতি, পি এম শ্রী প্রকল্পর সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার উন্নয়ন, দক্ষতা উন্নয়নকে শক্তিশালী করা, শিল্প -, শিক্ষা সমন্বয়ের কথা উল্লেখ করেন।
অন্যদিকে ধর্মেন্দ্র প্রধান তাঁর ইস্তফা পত্রে বলেন, তিনি দেশের তরুণ দের আশা, আবেগ,ন্যায়সঙ্গত আকাঙ্খা কে সম্মান করেন, তাঁকে জাতির সেবায় ( পড়ুন মন্ত্রিত্বে) সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী কে কৃতজ্ঞতা জানান।
যন্তর মন্তর সহ সারা দেশের পরিস্থিতি, দেশ বিরোধী শক্তি যাতে এর সুযোগ না নিতে পারে, জাতীয় ঐক্য রক্ষা ইত্যাদির জন্য তিনি ইস্তফা দিলেন বলে জানান।
দীর্ঘ টানাপোড়েনের পর তাঁর এই ইস্তফাকে স্বাগত জানান সিপিএমের এম এ বেবি, একাধিক বলিউড তারকা সহ আমজনতা ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*