সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে মমতাকে ফোন অভিজিৎ দীপকের

দিল্লি যাত্রা বাতিল করছেন তৃণমূলনেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: ছাত্রদের দাবি মেনে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের বাকি দাবিও মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপরই দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক থেকে আন্দোলন তুলে নেওয়ার ঘোষণা করেছে সিজেপি বা ককরোচ জনতা পার্টি। আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর তাদের পাশে থাকা ও সমর্থনের জন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানালেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎদীপকে। আন্দোলন তুলে নেওয়ায় সোমবার তৃণমূলনেত্রীর দিল্লির কর্মসূচির আর কোনও প্রয়োজন রইল না। সূত্রের খবর, তাঁর দিল্লি যাত্রা আপাতত বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও পর্যন্ত এর কোনও কনফার্মেশন পাওয়া যায়নি।

শনিবার রাত ৯টা নাগাদ তৃণমূলনেত্রীকে ফোন করেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। মিনিট তিনেক কথা বলেন তারা। ফোনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাত্রদের সমর্থন ও পরামর্শের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান দীপকে। তৃণমূল নেত্রীও আন্দোলনের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*