বারুইপুর কান্ড, ধৃত লাহেক আলির মুক্তির দাবিতে মিছিল সিপিএমের

Spread the love

রোজদিন ডেস্ক: বারুইপুরে বালিকাকে নৃশংস ভাবে ধর্ষণ, খুনের ঘটনায় প্রকৃত অপরাধীদের ধরতে হবে, প্রতিবসদীদের আটকে রাখা চলবে না। ন্যক্কারজনক এই ঘটনায় সিপিএমের তরুণ নেতা ধৃত লাহেক আলির মুক্তির দাবিতে নেতারা এই কথা বলেন। শনিবার এই দাবিতে বারুইপুরে মিছিল হয়। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ি, শতরূপ ঘোষ, রাহুল ঘোষ প্রমুখ বিশিষ্ট নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রীর বক্তব্য র সমালোচনা করে মহম্মদ সেলিম বলেন,এনকাউন্টার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় বা। ওই ঘটনায় প্রতিবাদীদের কোন ধর্মীয় পরিচয় ছিল না। বিজেপি ধর্মের নামে তা ভাগ করেছে।
লাহেক আলি সত্যি কথা বলেছিলেন,তাই ওঁকে ধরেছে। এখন উনি জেল হেফাজতে আছেন। বারুইপুরের ঘটনার সঠিক তদন্ত না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে সেলিম হুঁশিয়ারি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*