রাজ্য সরকার পঞ্চায়েত, পুরসভার ক্ষমতা কেড়ে নিচ্ছে, অভিযোগ প্রাক্তন পুরমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের বিজেপি সরকার পুরসভা, পঞ্চায়েতের ক্ষমতা কেড়ে নিচ্ছে বলে প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য শনিবার,জানিয়েছেন।
সম্প্রতি দুর্নীতির অভিযোগে জন্ম মৃত্যুর শংসাপত্র নথিবদ্ধ করা ও তা দেওয়ার কাজ পুরসভা ও পঞ্চায়েতের হাত থেকে নিয়ে সরাসরি জেলাশাসকের হাতে দেওয়া হয়েছে। এর তীব্র বিরোধিতা করে প্রাক্তন পুরমন্ত্রী বলেন,সংবিধান সংশোধন না করে এই ক্ষমতা বদল করা যায় না। এটি পুরোপুরি অসাংবিধানিক কাজ। মুখে দুর্নীতি দমনের কথা বলা হলেও সরকারের আসল উদ্দেশ্য অন্য। সিপিএমের প্রবীণ নেতার অভিযোগ, এস আই আরে রাজ্যের ২৭ লক্ষ মানুষের বাদ যাওয়া নাম নিয়ে ট্রাইবুনালে আবেদন জমা পড়েছে। এই সব নাম পাকাপাকিভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ই এর উদ্দেশ্য।
বিভিন্ন তথ্য, পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, জন্ম মৃত্যুর নিবন্ধিকরণের দায়িত্ব যেভাবে স্বাস্থ্য দফতর বিজ্ঞপ্তি জারি করে পুরসভা ও পঞ্চায়েতের হাত থেকে নিয়েছে তা পুরোপুরি অসাংবিধানিক।।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*