আততায়ী তাঁর পরিচিত? বীরভূমে তৃণমূল নেতা খুনের নেপথ্যে কে? – স্বামী হারিয়ে সন্তান হারানোর ভয়ে কাঁটা নেতার স্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- স্বামীকে হারিয়েছেন রাতে, এবার ছেলেকে হারানোর ভয়ে কাঁটা বীরভূমে নিহত তৃণমূল নেতার স্ত্রী। পীযুষ পত্নীর কথায়, ‘এখনও ভয় করছে, ছেলেকে না মেরে দেয়..’ ! এদিকে বীরভূমে সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষ খুনের পরেই ২ মহিলা-সহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটক মহিলাই মুখ খুললেন পুলিশের কাছে। উঠে এল চাঞ্চল্যকর তথ্য। যে জায়গায় খুনের ঘটনাটি ঘটেছে, সেখানে একটাই মাত্র বাড়ি রয়েছে, সেটা মৌসমীর। এদিন সকালেই পুলিশ ওই মহিলাকে আটক করেছে।

বীরভূমের ঘটনায় ইতিমধ্যেই নিহত তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন, বাড়ি থেকে বাইক নিয়ে বেরোনোর পর, রাত দেড়টায় স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। পুলিশ সূত্রে দাবি, আটক মহিলা জানিয়েছেন, সাঁইথিয়া তৃণমূলের অঞ্চল সভাপতি পীযুষ ঘোষ রাতে তাঁর বাড়িতে এসেছিলেন। বাড়ির সামনেই ওত পেতেছিল আততায়ী। রাত ২ নাগাদ ওই মহিলার বাড়ি থেকে বেরোতেই তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ। ওই মহিলার বাড়ির সামনেই পড়েছিল তৃণমূল নেতার গুলিবিদ্ধ দেহ। তিনি বলেছেন, সাঁইথিয়া তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করেছে একজনই। তবে খুনের প্রত্যক্ষদর্শী হলেও আততায়ী তাঁর অপরিচিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*